রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ AM

রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৩:৫৫:১৪ AM

রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত

রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত


আলোচিত ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানি (২৮) কারামুক্ত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) রাত ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্ত হয়েছেন। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। 

ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার আমিনুল ইসলাম।

কারা সূত্র জানায়, ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা, রাজধানীর তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। শনিবার রাত ৮টায় সব মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কারা ফটকে রফিকুল ইসলাম মাদানির খালাতো ভাই আমিনুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে নিতে কারাগারের সামনে এসেছি। রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।

JA



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর