পর্যটনে নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘বামবুতল লেক’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৫ AM

পর্যটনে নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘বামবুতল লেক’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০২:৪৬:২৭ AM

পর্যটনে নতুন আকর্ষণ কমলগঞ্জের ‘বামবুতল লেক’

কমলগঞ্জের ‘বামবুতল লেক’ । ছবিঃ জৈন্তা বার্তা


চারদিকে সবুজ পাহাড় আর পাহাড়। উঁচু-নিচু টিলার সমাহার। সবুজের নান্দনিকতা, বিস্তীর্ণ পাহাড় ও বনাঞ্চল পরিবেষ্টিত নদী, ছড়া, ঝর্ণা ও জলপ্রপাত দুটি পাতা একটি কুঁড়ির প্রাচুর্যে ভরপুর এক সমৃদ্ধ শস্য ভাণ্ডার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ।

এই জনপদ বহু ভাষাভাষী, বর্ণ-গোত্র আর ধর্মাবলম্বীদের এক অপূর্ব সূতিকাগার। প্রকৃতির স্নিগ্ধতায় সিক্ত এই এলাকায় জনজীবনও তেমনি সৌহার্দ্যপূর্ণ ও মমতায় ভরপুর। বলা হয়ে থাকে কমলগঞ্জ প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। কমলগঞ্জ যেন পুরো বাংলাদেশের প্রতিচ্ছবি। পর্যটনে বিপুল সম্ভাবনার কমলগঞ্জ। তবে প্রাকৃতিক সৌন্দর্যকে লিখে প্রকাশ করা যাবে না; শেষও হবে না লিখলে।

খুঁজলে হয়ত দেখা যাবে, অনাদরে অবহেলায় ছড়িয়ে আছে অনেক পর্যটন সম্ভাবনা। তাই হাঁটতে হাঁটতে এসব দৃশ্যেরই দেখা পাবেন আপনি। মৌলভীবাজারের কমলগঞ্জে নতুনভাবে যুক্ত হওয়া পর্যটকদের আকর্ষণ করা বামবুতল লেক।কমলগঞ্জের অপরূপা এই লেকটি এখন বিনোদনের স্থান। বছরের যেকোনো সময়ে আনন্দভ্রমণ, পিকনিক বা বেড়ানোর জন্য বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে যে কেউ আসতে পারেন বামবুতল লেকে।

তবে এখনো দেশের অনেকের কাছেই অচেনা-অজানা এই ‘বামবুতল লেক’টি। পাহাড়ের বুকের ভেতর নিজের অস্তিত্ব নিয়ে মানুষের মাঝে প্রকৃতির সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে এটি।

এখানে এলে দেখতে পাবেন সবুজের সমারোহ, নাকে এসে লুটোপুটি খাবে সবুজ পাতার ঘ্রাণ। পলকেই আপনার মনকে চাঙ্গা করে তুলবে এই প্রকৃতি। আপনি বিমোহিত হয়ে মিলিয়ে যাবেন প্রকৃতির অপার সৌন্দর্যে। লেকের পানি, সুনীল আকাশ আর শ্যামল সবুজ পাহাড়, ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য আপনাকে নিয়ে যাবে স্বপ্নের জগতে।চারদিকে পাহাড়-টিলার মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। প্রতিদিনই ভ্রমণ পিপাসু পর্যটকরা আসছেন এখন বামবুতল লেকে।

তবে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এ পর্যটনের জায়গাটির দিকে নজর দিচ্ছে না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে লেকটিকে আকর্ষণীয়ভাবে সংস্কার করা ও পর্যটকদের জন্য আরও উপযোগী করে গড়ে তোলা সম্ভব।


স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক আব্দুল বাছিত খান এ প্রতিবেদককে বলেন, আসলেই সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে যেন দাঁড়িয়ে আছে এই লেকটি। চারিদিকে সবুজের সমারোহ সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ।

তারা আরও বলেন, প্রথম কেউ এখানে আসলে আর পরে আসতে না করবে না। এটি আসলেই দৃষ্টিনন্দন একটা লেক, পর্যটনের অপার সম্ভাবনা এই বামবুতল লেকটি। শুধু বৈদেশিক আয়ই নয়, কমলগঞ্জকে তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাযথ পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তা কার্যকর করতে পারলে আমূল পরিবর্তন বদলে রাজস্ব, যা আমাদের সামগ্রিক জন্য সহায়ক হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিরতীংগা চা বাগানের স্টাফ (টিলা বাবু) বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াচ্ছে কমলগঞ্জের বিভিন্ন লেকে তার সঙ্গে কমলগঞ্জে মনোরম পরিবেশে নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে ‘বামবুতল লেক’ একটি নতুন মাত্রা যোগ করেছে।

স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরী বলেন, ‘চা বাগান দেখতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ কমলগঞ্জে আসছেন। তার মাঝে চা বাগানের ভিতরে বামবুতল লেকটি পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন করে তুলেছে। পর্যটনের অপার সম্ভাবনা এই পদ্মছড়া লেকটি। কমলগঞ্জকে তুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কীভাবে যাবেন?

এই বামবুতল লেকে দেশের যেকোনো প্রান্ত থেকে বাস, ট্রেন, যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ ভানুগাছ ও শমসেরনগর যাওয়া যাবে, সেখান থেকেও এখানে আসতে পারেন। বাস বা রেলপথে এলে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেনে করে নামতে হবে শ্রীমঙ্গল, ভানুগাছ বা শমসেরনগর রেলওয়ে স্টেশনে।

দেশের সব আন্তঃনগর ট্রেন শ্রীমঙ্গল, ভানুগাছ ও শমসেরনগর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করে, এখানে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি আছে। ফলে আগেই জেনে নিতে হবে কোথায় নামতে হবে.

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নামলে সেখান থেকে বাস ও সিএনজি অটোরিকশা পাওয়া যায়। সেখান থেকে সিএনজি করে যাওয়ার পর সহজেই এই বামবুতল লেকটি পৌঁছানো সম্ভব। আবার ভানুগাছ ও শমশেরনগর নামলে অটোরিকশা করে সেখানে পৌঁছাতে পারেন। ঢাকা বা দেশের যেকোনো প্রান্ত থেকে বাসে আসতে চাইলে মৌলভীবাজারগামী বাসে ওঠে নামতে হবে শ্রীমঙ্গলে। সেখান থেকে একইভাবে যাওয়া যায়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব