মসজিদে নামাজ পড়তে গেলেন চালক, অটোরিকশা নিয়ে গেলো চোর
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ AM

মসজিদে নামাজ পড়তে গেলেন চালক, অটোরিকশা নিয়ে গেলো চোর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ০৭:৪৬:৪৭ AM

মসজিদে নামাজ পড়তে গেলেন চালক, অটোরিকশা নিয়ে গেলো চোর

ছবি: সংগৃহীত


ঝালকাঠি শহরে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন চান মিয়া আকন (৫৯)। শহরের কলাবাগান এলাকার মৃত শাহ আহম্মদ আকনের ছেলে।

শনিবার (৪ নভেম্বর) শহরের লঞ্চঘাট এলাকায় মসজিদের সামনে অটোরিকশাটি রেখে মাগরিবের নামাজ পড়তে যান তিনি। নামাজ শেষে বের হয়ে দেখেন অটোরিকশা নেই। এতে অসহায় হয়ে পড়েছেন চান মিয়া। তার উপার্জনেই চলে পাঁচ সদস্যের সংসার।

চান মিয়া বলেন, ‘অটোরিকশা রেখে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে এসে দেখি আমার অটোরিকশা নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাইনি। আমার আয়ের একমাত্র অবলম্বনটি হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।’

স্থানীয় অটোরিকশাচালক বাবুল হাওলাদার বলেন, ‘চান মিয়া আমাদের সঙ্গেই গাড়ি চালাতেন। শনিবার সন্ধ্যায় চোর তার গাড়িটি নিয়ে যায়। বর্তমানে তার আয় বন্ধ হয়ে গেছে। তিনি অসহায় হয়ে পড়েছেন।’

স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, ‘অটোরিকশাটিই ছিল তার আয়ের প্রধান উৎস। নামাজে এসে যে অটোরিকশা হারাতে হবে এটা মানা খুব কষ্টকর। বিত্তবানদের উচিত তার পাশে দাঁড়ানো।’

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চান মিয়া। ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর