মৌলভীবাজারে পুলিশ কনস্টেবলের মৃত্যু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবলের মৃত্যু

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৭:০৯:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবলের মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মো. শফিকুল ইসলাম (৫৬) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক। কনস্টেবল শফিকুল টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাসিন্দা। প্রায় দুইবছর ধরে তিনি কুলাউড়া থানায় কর্মরত ছিলেন।

ওসি জানান, সোমবার বিকাল ৪টার দিকে শফিকুল হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা চলাকালে সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও জানান, বিকেলে শফিকুলের ডিউটি ছিলো। ডিউটিতে যাওয়ার পূর্বেই তিনি মারা যান। থানা প্রাঙ্গণে তার জানাজা শেষে টাঙ্গাইলের নিজবাড়িতে তার মরদেহ পাঠানো হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহনা আক্তার জানান, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশ কনস্টেবল শফিকুল ইসলাম মারা যান।

শফিকুল ইসলাম এর মৃত্যুতে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক