‌‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম’
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ AM

‌‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৯:৪২:৫৭ AM

‌‘শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম’

ছবি: সংগৃহীত


ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করেছেন জামালপুরের বকশীগঞ্জে মো. আশরাফুল ইসলাম (৩০)। তিনি লিখেছেন , শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুর ২টার দিকে বিষ পান করেন ওই যুবক। আশরাফুল ইসলাম উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের আবদুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ওই যুবক তার নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে চলে গেলাম। পারলে সবাই দোয়া কইরো এই পাপীর জন্য। এরপরই বাড়ির পাশে একটি বেগুনের ক্ষেতে গিয়ে বিষপান করেন আশরাফুল ইসলাম। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বুঝতে পেরে মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা ধারণা করছেন, বেকার থাকায় হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন আবার পরিবারের সদস্যদের সঙ্গে মান অভিমানেও এ ঘটনা ঘটাতে পারে।

উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক বলেন, তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। পারিবারিক কলহের জের ধরে অভিমান করে তিনি বিষপান করেছিলেন।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে তিনি বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কী কারণে বিষ পান করেছেন এ বিষয়ে জানা যায়নি। 

এম সি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর