ময়মনসিংহে বিলবোর্ডের সাথে বাসের ধাক্কা, নিহত ৫
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ AM

ময়মনসিংহে বিলবোর্ডের সাথে বাসের ধাক্কা, নিহত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ১১:১০:৪৩ AM

ময়মনসিংহে বিলবোর্ডের সাথে বাসের ধাক্কা, নিহত ৫

ময়মনসিংহে বিলবোর্ডে বাসের ধাক্কা


ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস সড়কে বাস দুর্ঘটনায় পাচঁজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত যাত্রীদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাইয়াজ অ্যান্ড তাজ নামের একটি যাত্রীবাহী বাস দিঘারকান্দা বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে গিয়ে রাস্তার পাশে পড়ে। অপরদিকে বাসটি মহাসড়কের ডিভাইডারে উঠে সেখানে থাকা বিলবোর্ডে ধাক্কা খায়। এতে বিলবোর্ডটি ভেঙে যায় এবং বাসটির সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে আরও দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে এলাকাবাসী,পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ৩৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দূর্ঘটনার কারনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর