শ্রীমঙ্গল সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

শ্রীমঙ্গল সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৪:৩৪:৫৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন

শ্রীমঙ্গল সরকারি কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন


শ্রীমঙ্গলে সরকারি কলেজের নব নির্মিত ছয়তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়েছে। নতুন এই  ভবনটির নামকরণ করা হয়েছে বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ  ড. মো. আব্দুস শহীদ ভবন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত শেষে ফিতা কেটে ভবনের উদ্বোধন ঘোষণা করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


কলেজের অধ্যক্ষ দীপচাঁন কানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভালু লাল রায়, প্রফেসর (অব) সাইয়্যিদ মুজীবুর রহমান, উপাধ্যক্ষ রফি আহমদ চৌধুরী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. শামনুল ইসলাম খান,

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, কলেজে নবনির্মিত ছয়তলা ভবন উদ্বোধন কমিটির আহবায়ক সুদর্শন শীল প্রমুখ।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, বেলায়েত হোসেন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, কৃষকলীগের আহবায়ক আবু তালেব বাদশা, মৌপবিস এর সভাপতি এম এ রহিমসহ আ. লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক