এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:২৪ AM

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ০৭:১৯:০১ AM

এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

ফাইল ছবি


আগামী বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফলে বুধবারও (৮ নভেম্বর) বিলম্ব ফি ছাড়াই পরীক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলম্ব ফি ছাড়াই ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। একই সঙ্গে ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ নভেম্বর পর্যন্ত।

জানা যায়, গত ৩০ অক্টোবর অনলাইনে এসএসসির ফরম পূরণ শুরু হয়। প্রথম দফা বিজ্ঞপ্তিতে ৭ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সুযোগ দেয় শিক্ষা বোর্ড। আজ তা আরো একদিন বাড়ানো হলো।

অন্যদিকে, বিলম্ব ফিসহ শিক্ষার্থীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। সেক্ষেত্রে ফরম পূরণ ফি-এর সঙ্গে আরো ১০০ টাকা বেশি গুনতে হবে।

JA



শীর্ষ সংবাদ: