এপিসি কারে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ AM

এপিসি কারে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৭:৫৪:৫৮ AM

এপিসি কারে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, পুলিশের হাতের কব্জি বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত


গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংষর্ঘ হয়েছে। এ সময় পুলিশের এপিসি কারে এক বিস্ফোরণে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুরো নাওজোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

জানা গেছে, কারখানা শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে দীর্ঘদিন ধরে গাজীপুরের কোনাবাড়ি, কাশিমপুর, সফিপুর ও মৌচাকসহ আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলন করে আসছে। এর পরিপ্রেক্ষিত্রে  বুধবার সকালে আন্দোলন করে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় এক নারী শ্রমিক নিহত হয়। এরপর পরিস্থিতি পুরোই স্বাভাবিক ছিল। দুপুরের পর কোনাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। বেলা সাড়ে তিনটার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় সংঘর্ষে পুলিশের পাঁচ সদস্য গুরুতর আহত হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশের পাশাপাশি বিজিবি, র‌্যাব এর সমন্বয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা পিছু হটে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ করছে তারা।

গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আহতবস্থায় পাঁচজন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য প্রবীর (৩০), ফুয়াদ (২৮) ও খোরশেদ (৩০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আশিকুল (২৭) ও বিপুল (২৪) তে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ফুয়াদের অবস্থায় বেশি গুরুতর, তার ডান হাতে আঙ্গুলে আঘাত প্রাপ্ত হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, এপিসি কারের ভেতর যেসকল পুলিশ সদস্যরা ছিল তাদের অসাবধানতায় এপিসি কারের ভেতর বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণে পুলিশ সদস্যরা আহত হয়।

তবে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলম বলেন, বুধবার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে মোট আট জন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে সকালে সংঘর্ষের ঘটনায় তিন ও বিকেলে নাওজোড় এলাকায় সংঘর্ষের ঘটনা পাঁচজন হয়েছে। বিকেলে যে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে এদের শ্রমিকদের সাথে সংঘর্ষ ও এপিসি কারে বিস্ফোরণেও আহত হওয়া ঘটনা আছে। এখন শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যাচ্ছে, পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে।


এম সি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর