কাকলীতে পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৪৬ AM

কাকলীতে পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৮:৫৮:০৭ AM

কাকলীতে পুলিশ ফাঁড়ির সামনে বাসে আগুন

ছবি: সংগৃহীত


বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর কাকলীতে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) কাকলী পুলিশ ফাঁড়ির সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। রাত ৮টা ৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে রাত ৭টা ৩৩ মিনিটের দিকে রাজধানীর তাঁতীবাজার মোড়ে দিশারী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর দলটি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতারও হন।

দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। ২৮ অক্টোবর থেকে শুরু করে পরবর্তী সময়ে দফায় দফায় অবরোধ চলাকালে ঢাকাসহ সারাদেশে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এম সি



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর