নিউইয়র্কে গণদাবি পরিষদের পথচলা শুরু
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ PM

মাহবুবুর রহমানের কাঁধে নতুন দায়িত্ব

নিউইয়র্কে গণদাবি পরিষদের পথচলা শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৬ ১২:০৩:২৬ AM

নিউইয়র্কে গণদাবি পরিষদের পথচলা শুরু

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাংগঠনিক কার্যক্রম যুক্তরাষ্ট্রে সম্প্রসারণের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও বাইশঘর মুহিবুন নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান চৌধুরীকে নিউইয়র্ক শাখা কমিটিসহ যুক্তরাষ্ট্রের সিলেটি অধ্যুষিত বিভিন্ন অঙ্গরাজ্যে সংগঠনের শাখা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সূত্র জানায়, সিলেট বিভাগের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে প্রবাসে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহবুবুর রহমান চৌধুরী সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করলেও নিজ জন্মভূমির উন্নয়ন এবং সিলেট বিভাগ গণদাবি পরিষদের বিভিন্ন দাবির প্রতি সক্রিয় সমর্থন দিয়ে আসছেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি নিউইয়র্কে বিভিন্ন প্রবাসী সংগঠনের ব্যানারে সিলেটের উন্নয়ন ও অধিকার আদায়ে তিনি কাজ করে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সরকারের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্র সফরে গেলে তাঁদের কাছে সিলেট বিভাগের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা এবং স্মারকলিপি প্রদানের উদ্যোগেও তিনি ভূমিকা পালন করেন।

সংগঠনের পক্ষ থেকে প্রবাসে শাখা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে মাহবুবুর রহমান চৌধুরী তা সানন্দে গ্রহণ করেন এবং সিলেট বিভাগের অধিকার আদায়ের আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখতে আগ্রহ প্রকাশ করেন।

এ দায়িত্ব অর্পণের পর সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রবাসে অবস্থান করলেও মাহবুবুর রহমান চৌধুরী মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্রে নতুন শাখা কমিটি গঠনের মাধ্যমে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের আন্দোলন আরও গতিশীল ও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ