শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আইকিউএসি এর প্রশিক্ষণ কর্মশালা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ PM

শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আইকিউএসি এর প্রশিক্ষণ কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ০৫:৫৫:২৫ PM

শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আইকিউএসি এর প্রশিক্ষণ কর্মশালা

সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির সম্মেলনকক্ষে ‘Empowering Campus Journalists: AI, Data-Driven Investigation, Feature Writing & Digital Ethics’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপউপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার।উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটাভিত্তিক অনুসন্ধান, বস্তুনিষ্ঠ ফিচার লেখা ও ডিজিটাল নীতিশাস্ত্রের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাস সাংবাদিকদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘আমরা সবাই সবকিছু জানব—এটা সম্ভব নয়। প্রত্যেক মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সেই সীমাবদ্ধতাগুলো অনেকটাই দূর করা সম্ভব।’ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে উপাচার্য বলেন, বিভিন্ন মাধ্যমে বর্তমানে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। সাংবাদিকদের মাধ্যমে কোনো তথ্য প্রচারিত হলে মানুষ সেটিকে বিশ্বাস করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পার্থক্য রয়েছে। তাই দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু করতে চাই। বিশ্ববিদ্যালয়ের যেকোনো ভালো ও গঠনমূলক কাজের সঙ্গে প্রশাসনের পূর্ণ সমর্থন থাকবে।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হামিদ। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ আলম।

দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন আল-জাজিরার বাংলাদেশ প্রতিনিধি মওদুদ আহমেদ সুজন, প্রথম আলো ডিজিটালের ম্যানেজার (বিজনেস) খায়রুল বাশার এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফয়জুল্লাহ ওয়াসিফ।কর্মশালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’