সিলেটসহ তিন বিভাগে বন্যার পূর্বাভাস
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ PM

সিলেটসহ তিন বিভাগে বন্যার পূর্বাভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ০১:৫৪:৩৭ PM

সিলেটসহ তিন বিভাগে বন্যার পূর্বাভাস

ছবি : সংগৃহীত


উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে দেশের প্রধান নদ-নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে নীলফামারীর তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীতীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং ভারতীয় উজান অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। এতে সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলে সাময়িক বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
দমদমা সী/মান্তে ভা/রতীয় গরুর পাল, ন/ষ্ট হচ্ছে কৃষকের ধান
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’