মৌলভীবাজারে মা-বাবার সামনে তরুণকে হত্যার ঘটনায় মামলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজারে মা-বাবার সামনে তরুণকে হত্যার ঘটনায় মামলা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ০৬:৫৮:১৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মা-বাবার সামনে তরুণকে হত্যার ঘটনায় মামলা

মামলার প্রধান আসামি নুরুল ইসলাম (৫৫)


নিজ ঘরে মা-বাবা ও বোনের সামনে কলেজছাত্র তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দশজনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহত রেজাউল করিম নাঈমের বাবা মো. চেরাগ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের টিভি হাসপাতাল এলাকার বর্ষিজোড়া গ্রামে মো. চেরাগ মিয়ার সাথে প্রতিবেশী নুরুল ইসলামের সাথে ঝগড়া হয়। 

নুরুল ইসলাম দাবি করেন, তার ছবি ব্যবহার করে চেরাগ মিয়া ফেইক আইডি চালাচ্ছেন। এর ঘটনার জেরে শুরু হয় হাতাহাতি। একপর্যায়ে চেরাগ মিয়ার ছেলে রেজাউল করিম নাঈমকে অস্ত্র দিয়ে আহত করেন নুরুল ইসলাম, তার ছেলে রনি মিয়া ও সহযোগীরা। এতে নিজ বাড়িতেই নাঈমের রক্তক্ষরণ হয়। নাঈমের বাবা-মা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়। দুই ভাই ও একবোনের মধ্যে পরিবারে সবার বড় নাঈম। সে এ বছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। এঘটনায় নাঈমের বাবা দশ জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার (মামলা নং - ৮/৩৪০) আসামিরা হলেন, বর্ষিজোড়া এলাকার নুরুল ইসলাম (৫৫), তার ছেলে রনি মিয়া (২৩), কাদির মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৪), ইদন মিয়ার ছেলে সোহান মিয়া (১৯), আব্দুল আজিজের ছেলে মো. সাইমন ইসলাম, ইদন মিয়ার ছেলে ইমন মিয়া (২১), আলামিন মিয়া (২০), সাকিল হোসেন (২১), প্রধান আসামি নুরুল ইসলামের স্ত্রী পারভিন বেগম (৪৫) ও মেয়ে জেসি আক্তার (২০) সহ অজ্ঞাত ৪-৫জন।

নাঈমের বাবা মো. চেরাগ মিয়া বলেন, আমার প্রতিবেশী নুরুল ইসলামের সাথে আমাদের কোন পূর্বশত্রুতা নেই। বিকালেও আমার বাড়িতে এসে চা খেয়েছেন। সন্ধ্যার পর তিনি আমাকে এসে বলেন আমি নাকি তার ছবি দিয়ে আইডি চালাচ্ছি। সেই সময় পাশের রুমে আমার ছেলে ছিল, সে এসে বলেছে ফেইক আইডি কে খুলেছে আমাকে দেখান, এখন প্রযুক্তির যুগ এগুলো বের করা যায়। একথা বলতেই তার উপর খেপে যায় নুরুল ইসলাম। এরপর আমাদের মারধর শুরু করে তারা । একপর্যায়ে নুরুল ইসলামের ছেলেসহ আরো ১২ থেকে ১৫ জন এসে পরে। আমার ছেলে, তার মা, চাচি, বোন ভয়ে অন্যরুমে লুকিয়ে যায়। তারা রুমের দরজা ভেঙে আমার ছেলেকে ধরে এসে ধারালো চাকু দিয়ে কুপায়। আমার চোখের সামনে আমার ছেলেকে হত্যা করেছে। তারা চেয়েছিল আমার বাড়িতে লুটপাট ও ডাকাতি করবে, না পেরে আমার ছেলেকে হত্যা করেছে।  

নুরুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। বিভিন্ন সময় শাপলা টিভির সাংবাদিক ও রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করার অভিযোগ করেছেন এলাকাবাসী। এঘটনায় বর্ষিজোড়া এলাকায় চলছে শোকের মাতম। বুধবার রাতে মৌলভীবাজার শহরের দরগাহ জামে মসজিদের প্রাঙ্গণে নাঈমের জানাজা শেষে দাফন করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, এঘটনায় নিহতের বাবা মৌলভীবাজার মডেল থানায় দশ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে আটক করেছে পঞ্চম আসামি সাইমন ইসলামকে আটক করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক