সিলেটের সেই অস্ত্রধারী তুহিন গ্রেফতার
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সিলেটের সেই অস্ত্রধারী তুহিন গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ১২:৩৫:৪৮ অপরাহ্ন

সিলেটের সেই অস্ত্রধারী তুহিন গ্রেফতার

সিলেটের সেই অস্ত্রধারী তুহিন গ্রেফতার


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র মহড়া দেওয়া ঘটনায় মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিন নামে আরও এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ১৬ জুন শুক্রবার রাত ১২টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার জ্যেষ্ঠ এএসপি আফসান-আল-আলম।

এর আগে শনিবার ভোরে সিলেট নগরের বনকলাপাড়া এলাকার আতিকুর রহমান (৪২), জুবের আহমদ (৩৮) ও হাজীপাড়া এলাকার নুরুজ্জামানকে (৩৪) গ্রেফতার করে মহানগরের বিমানবন্দর থানা পুলিশ।

বিমানবন্দর থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতার জুবের আহমদ ও নুরুজ্জামান মহড়ায় ছিলেন। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে পুলিশ তাঁদের মহড়া দেওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আব্দুল্লাহ ৯ জুন রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেন। এতে তিনি উল্লেখ করেন, ৬ জুন সকালে ওয়ার্ডের নির্বাচনে কাউন্সিলর প্রার্থী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খানের নেতৃত্বে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাঁর বাসার ফটকের সামনে আসেন। এ সময় সন্ত্রাসীরা বন্দুক তাক করে তাঁকে (আব্দুল্লাহ) ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। পাশাপাশি ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়ার পরপরই সায়ীদের অভিযোগটি রিটার্নিং কর্মকর্তা পুলিশকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। পুলিশ সায়ীদ মো. আব্দুল্লাহ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে আফতাব ও তাঁর সমর্থকেরা সশস্ত্র মহড়া দেওয়ার মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করায় তাঁর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল