বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১০:৫৩:৩৩ অপরাহ্ন

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সংগৃহীত


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বড়লেখা উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনেউপজেলা পরিষদ মিলায়তনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্টান সঞ্চালনা করেন - মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)  নাঈমা নাদিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল  ওয়াহিদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা  মিছবাহ উদ্দিন আফজাল, যুবউন্নয়ন কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি  নছিব আলী, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তপন চৌধুরী, জাসাস বড়লেখার সভাপতি তাজুল ইসলাম, শ্রুতি নন্দন একাডেমির পরিচালক  শুভাশিস দে।অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করে শ্রুতিনন্দন একাডেমি, নজরুল একাডেমি,শিল্পকলা একাডেমি ও  প্রথমা সংগীত একাডেমি। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানস্থলে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি হয়। উপজেলা প্রশাসনের নির্ধারিত সূচি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পর্যায়ক্রমে প্রতিযোগিতার পর্বগুলো অনুষ্ঠিত হবে। এতে নজরুল সাহিত্য, সংগীত ও সংস্কৃতিভিত্তিক নানা বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবে।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, জাতীয় কবির সাহিত্য ও সৃষ্টিশীল কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলতে এই ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার নিলেন ড. ইউনূস
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক