ছবি: নিজস্ব
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, বিএনপি জামায়াত চায় বিনা ভোটে আমেরিকা এবং পশ্চিমা দেশের সাহায্য নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই তাদের সেই সুযোগ আর কোনোদিন হবে না। তারা রাজাকার, স্বাধীনতা বিরোধী।
নিবার (০৯ নভেম্বর) বিকালে মৌলভীবাজার জেলার জুড়ীতে বিএনপি - জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস ও হরতালের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিদেশিরা বলে শেখ হাসিনা এমন নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ রাতারাতি উন্নত দেশ হয়েছে। আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, আগামীতে এই দেশকে উন্নত দেশ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আবার নৌকাকে বিজয়ী করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল খালিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন কালা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, শাহাব উদ্দিন লেমন, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক আব্দুল সত্তার, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, যুবলীগের সহ-সভাপতি সাইয়ুল ইসলাম, আহমদ কামাল অহিদ, হাসান তারেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক প্রমুখ।
এম সি




