তুহিন যেভাবে র‍্যাবের জালে
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪০ AM

তুহিন যেভাবে র‍্যাবের জালে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৩ ০৫:১০:২৬ AM

তুহিন যেভাবে র‍্যাবের জালে

তুহিন


সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় জড়িত মো. আবুল কালাম আজাদ ওরফে তুহিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে সিসি ক্যামেরায় ধারণকৃত একটি ভিডিও ফুটেজ ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হলে আসামীদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা শুরু করে।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট এর একটি দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন এলাকায় অভিযান পরিচালানা করে অস্ত্র প্রদর্শনকারী তুহিনকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত তুহিন জালালাবাদ থানার লন্ডনী রোড এলাকার বাসিন্দা নুরুল আলম এর ছেলে। সে সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের ‘খাস’ অনুসারী।

তার বিরুদ্ধে পূর্বেও ১৮ টি মামলা রয়েছে বলে জানা যায়। এর আগেও র‌্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল তুহিন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী