যেকোন প্রয়োজনে যুবলীগ শক্তিশালী : পরিবেশমন্ত্রী
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ AM

যেকোন প্রয়োজনে যুবলীগ শক্তিশালী : পরিবেশমন্ত্রী

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০৩:০৮:১৮ AM

যেকোন প্রয়োজনে যুবলীগ শক্তিশালী : পরিবেশমন্ত্রী


যেকোনো প্রয়োজনে যুবলীগ শক্তিশালী। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র চালাচ্ছে তা এই যুবলীগের কর্মীরা প্রতিহত করবে। ২৮ তারিখে বিএনপির মহাসমাবেশ থেকে মহা পতন হয়েছে। মহা সমাবেশ নামে বিএনপি দেশে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রধান বিচারপতির বাসায় হামলা, হাসপাতালে পেট্রোল, পুলিশকে পিটিয়েছে। সারা বাংলাদেশে বিএনপি যে নৈরাজ্য সৃষ্টি করেছে তা আমরা ভুলে যাইনি৷

শনিবার (১১ নভেম্বর) রাতে মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং যুবলীগের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল ও শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেন। নেতাকর্মীরদের শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান স্থল। 

মন্ত্রী আরও বলেন, লক্ষ লক্ষ নেতাকর্মীদের অমানবিক পাষণ্ড নির্যাতন চালিয়েছে। তারা এদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের উদ্দেশ্য কখনো সফল হতে দেওয়া যাবে না। ১০ম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তারা দেশে নির্যাতনে নীলায় মেতে উঠেছে। তারা নির্বাচন আসলেই সাধারণ মানুষের জানমাল আত্মসাৎ করে পুড়িয়ে দেয়। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা পৌর শহরের নুরজাহান শপিং কমপ্লেক্সের সম্মুখে নানা আয়োজনের মধ্যে দয়ে ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আবুল ইমাম মো কামরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশা, রেহান পারভেজ রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি শাহজাহান আহমদ প্রমুখ।

এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে হাজার হাজার দর্শকদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেটের জনপ্রিয় অভিনেতা শাহেদ মোশাররফ (কটাই মিয়া) সহ তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা'র সদস্যবৃন্দ নাটিকা পরিবেশন করেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব