নব্বই বছর ধরে সুপেয় পানির অবসান ঘটালো ইউটিউবার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ AM

নব্বই বছর ধরে সুপেয় পানির অবসান ঘটালো ইউটিউবার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৩ ০৫:৪৯:৪১ AM

নব্বই বছর ধরে সুপেয় পানির অবসান ঘটালো ইউটিউবার

নব্বই বছর ধরে সুপেয় পানির অবসান ঘটালো ইউটিউবার সাকিবুর


মৌলভীবাজারের কমলগঞ্জের একজন ইউটিউবারের উদ্যোগে দুইটি গ্রামের ৭ শত পরিবারের নব্বই বছর ধরে সুপেয় পানির অবসান ঘটালো। তারা পেল ৫টি ডিপটিবয়েল। সোমবার (১৩ নভেম্বর) সকালে অতিথিদের নিয়ে ৫ টি ডিপটিবয়েল উদ্বোধন করা হয়।

এর আগে ২৮ অক্টোবর উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামের ৪-৫ হাজার পরিবারের দুর্ভোগের কথা সম্প্রতি ভিডিওতে প্রকাশ করে ইউটিউবভিত্তিক চ্যানেল ইনফো হান্টার (Info Hunter)। তাদের ফেসবুক পেজেও ভিডিওটি প্রচার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রচারের পর ওই ভিডিও দেখে দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন লন্ডন থেকে ইয়াছমিন, আমেরিকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন, লন্ডন ব্যক্তিক উম্মা ফাউন্ডেশন নামে একটি সংস্থা ও বাংলাদেশের ২জন ব্যবসায়ী। তাদের সহায়তায় কমলগঞ্জ উপজেলার রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামে নব্বই বছর ধরে সুপেয় পানির অবসান ঘটে।

সোমবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান, ব্যবসায়ী মো. মাফি, মাওলানা হাফিজ আবুল হোসেন ও সাংবাদিক সালাহ্উদ্দিন শুভ প্রমুখ।

স্থানীয়রা জানান, নব্বই বছর ধরে সুপেয় পানির অভাব আমাদের দুই গ্রামের। অনেক দূর একটা সরকারি স্কুল থেকে ৩-৪ হাজার মানুষ পানি ব্যবহার করছি। এই সমস্যা কেউ সমাধান করে দিচ্ছে না। কিছুদিন আগে আমাদের এলাকায় একজন ইউটিউবআর এসে ভিডিও করেছেন। উনার ভিডিও দেখে দেশ ও বিদেশের মানুষজন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের গ্রামের গুরুত্বপূর্ণ ৫ টা জায়গায় ৫ টা ডিপটিবয়েল উদ্বোধন করা হয়েছে। আমাদের এতদিনের কষ্ট এখন অবসান ঘটালো একজন ইউটিউবআর।

রাজকান্দি গ্রামের স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজ আবুল হোসেন জানান, ২ বছর হয়েছে আমাদের এই হাফিজিয়া মাদ্রাসা। পানির খুব সমস্যা। এখানে পানি নাই বললেই চলে। অজু ও অন্যান্য কাজের জন্য দূরবর্তী একটি পুকুর থেকে পানি এনে আমরা ব্যবহার করছি। ডিপটিবয়েল এর জন্য উপজেলা প্রশাসনের কাছে কয়েকবার ধরনা দিয়েছি। কেউ এই সমাধান করেনি। এমন কি জামানত হিসাবে ১৫ হাজার টাকা পর্যন্ত জমা দিয়েছি। কোন লাভ হয়নি। আমাদের মাদ্রাসায় ৪৮ জন ছাত্র ও ২ জন শিক্ষক পাঠদান করান। কিন্তু আজ একজন ইউটিউবারের উদ্যোগে আমাদের পানির ব্যবস্থা হল। আমরা উনার জন্য দোয়া ছাড়া কিছু করতে পারবো না।


এ বিষয়ে ইনফো হান্টারের প্রতিষ্ঠাতা সাকিবুর রহমান বলেন,‌ ‘নব্বই বছর ধরে সুপেয় পানি বিহীন রাজকান্দি ও উত্তর কানাইদেশী গ্রামের মানুষের সমস্যা ছিল। তাদের এ সমস্যা নিয়ে আমি যখন আমার ইউটিউব ও পেজে এটা আপলোড দেই, তখন লাখ লাখ মানুষ দেখে। তাদের মাঝে ৫ জন বন্ধু সারা দেন। তাদের সারা দেওয়ার কারণে দীর্ঘদিনের অবসান ঘটলো এ দুই গ্রামের মানুষের।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে আমি মানুষের দুঃখ দুর্দশার কথা আমার ইউটিউব ও পেজে আপলোড দেই।সেসব ভিডিও দেশ ও বিদেশের মানুষজন দেখেন। তাদের কারণে আমি এভাবে সবাইকে সহযোগীতা করতে পারছি।এগুলো আমি আমার সার্থেও করছি না। কিছুদিন আগে আমি কয়েকেটা পুঞ্জিতে পানি, বিদ্যুৎ ও স্কুলের ব্যবস্থা করে দিয়েছি এভাবে সহযোগিতা করে যাব। আমার মানবিক ভাইদের সহযোগিতায় এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাব।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব