রিডিং অ্যান্ড রাইটিং হাসপাতাল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিখন ঘাটতি পূরণে শ্রীমঙ্গলে ৮৭টি স্কুলে রিডিং এন্ড রাইটিং হাঁসপাতাল খুলেছেন ইউএনও

রিডিং অ্যান্ড রাইটিং হাসপাতাল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৩:০৬:২১ পূর্বাহ্ন

রিডিং অ্যান্ড রাইটিং হাসপাতাল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত রিডিং অ্যান্ড রাইটিং হাসপাতাল কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থীদের সবল করতে ৮৭টি স্কুলে চালু হওয়া রিডিং ও রাইটিং হাসপাতাল কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জ্যোতিষ রঞ্জন দাশ।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ও শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তী।

এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গলে শিক্ষার হার বাড়াতে চা বাগান এলাকায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। একই সাথে বিগত করোনার সময় লেখা পড়া না করায় বর্তমান তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর একটা অংশ রিডিং ও রাইটিং এ অনেক দুর্বল। এই শিক্ষার্থীদের জন্য স্থাপিত হয় রিডিং ও রাইটিং হসপিটাল। যেখানে খেলার ছলে শেখানো হয় রিডিং পড়া। যা এখন অনুকরণীয় একটি কৌশল। বক্তারা বলেন, শুধু শ্রীমঙ্গল নয় সারা দেশের দুর্বল শিক্ষার্থীদের জন্য দেশের সর্বত্র এই কৌশল চালু করা প্রয়োজন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক