মৌলভীবাজারে ‘গণজাগরণের যাত্রা উৎসব’
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ AM

মৌলভীবাজারে ‘গণজাগরণের যাত্রা উৎসব’

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ০৯:২৮:০৫ AM

মৌলভীবাজারে ‘গণজাগরণের যাত্রা উৎসব’

মৌলভীবাজারে ‘গণজাগরণের যাত্রা উৎসব’


গণজাগরণের শিল্প আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপী ১২০ টি যাত্রাপালা নিয়ে ‘গণজাগরণের যাত্রা উৎসব ২০২৩’ অনুষ্ঠিত হচ্ছে। উক্ত কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৩ টা উপজেলায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় যাত্রাপালা মঞ্চস্থ অনুষ্ঠিত হবে। 

বুধবার (১৫ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু’র সভাপতিত্বে গনজাগরণের যাত্রাপালা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ডা. উর্মি বিনতে সালাম।

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বনশ্রী অপেরার পালা সদর উপজেলায় ১৫ নভেম্বর, কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমি মিলনায়তনে সুরমা অপেরার পালা ১৬ নভেম্বর ও শ্রীমঙ্গলে সূর্যমূখী যাত্রা ইউনিটের পালা ১৭ নভেম্বর শ্রীমঙ্গল মহসিন অডিটোরিয়ামে বাস্তবায়িত করা হবে।  

জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার জ্যোতি সিনহা গণজাগরণের যাত্রা উৎসবটি জেলা ও উপজেলায় উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানান।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব