ইসলামী ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী খাইরুল পেলেন ওয়াশিং মেশিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী খাইরুল পেলেন ওয়াশিং মেশিন

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৩ ১০:২২:৩৫ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী খাইরুল পেলেন ওয়াশিং মেশিন

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী খাইরুল পেলেন ওয়াশিং মেশিন


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মাসব্যাপী চলা ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ৩৮তম বিজয়ী হয়েছেন ব্যাংকের মৌলভীবাজারের কুলাউড়া শাখার গ্রাহক মোহাম্মদ খাইরুল ইসলাম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে ব্যাংকের কুলাউড়া শাখা মিলনায়তনে বিজয়ী খাইরুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার হিসেবে ওয়াশিং মেশিন হস্তান্তর করা হয়।

ব্যাংকের শাখা ম্যানেজার (অপারেশন) নুর মোহাম্মদ কায়কোবাদের সভাপতিত্বে ও জুনিয়র অফিসার মো. সাইদুল্লাহের পরিচালনায় ওয়াশিং মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনস্ট্যান্ট ক্যাশের মাধ্যমে ইসলামী ব্যাংকে পাঠানো ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্য থেকে প্রতি ব্যাংকিং কার্যদিবসে একজন করে গ্রাহক ওয়াশিং মেশিন জিতেছেন।

এ ছাড়া অনুষ্ঠানে চলতি বছর সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী কুলাউড়ার মো. জাহেদুল ইসলাম (১ম), মোছা. খাদেজা বেগম (২য়) ও মো. আহমেদুর রহমান (৩য়) হওয়ায় তাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।

পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে ব্যাংকের রেমিট্যান্স উত্তোলনকারী গ্রাহকসহ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক