সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০১:৫২:২৪ অপরাহ্ন

সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন


সিলেট নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ।

জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টায় নগরীর কোতোয়ালী মডেল থানাধীন জেলরোড থেকে মিছিল বের করেন আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহেক আহমেদ (৩২), মুন্না আহমেদ (২৯), দেলোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ সেলিম আহমেদ (৩৭), তানিম ইকবাল (১৯), সালেহ আহমেদ (১৮), ফাহিম হাসান রবি (১৮), জাকের খান (২৯), কিবরিয়া আহমেদ (৩০), জুনায়েদ আহমেদ (৩৮), জয়পুর আলী আহমদ (৪৫) ও এন এম নাদিম (২০)।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল