সিলেট সীমান্তে ৬ দিনের ব্যবধানে দুই জায়গায় বি স্ফো র ক উদ্ধার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৬ দিনের ব্যবধানে দুই জায়গায় বি স্ফো র ক উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৬ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন

সিলেট সীমান্তে ৬ দিনের ব্যবধানে দুই জায়গায় বি স্ফো র ক উদ্ধার

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় ধারাবাহিকভাবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জননিরাপত্তা ও সীমান্ত দিয়ে বিস্ফোরক পাচারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। মাত্র ছয় দিনের ব্যবধানে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সর্বশেষ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও সাতটি নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পিকনিক স্পট এলাকায় বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এসআরবির প্রযুক্তিগত সহায়তায় সন্দেহভাজন স্থানের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিজিবির কে-৯ ডগ স্কোয়াডের সহায়তায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক ও সিরাপগুলো উদ্ধার করে অভিযানিক দল।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে একই উপজেলার শ্রীপুর চা বাগানের খরমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি উচ্চক্ষমতার বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করে ৪৮ বিজিবি। ওই ঘটনায়ও বিস্ফোরকগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন বিশেষ অভিযানে এ পর্যন্ত ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি বিস্ফোরক পাওয়ারজেল, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে।

পরপর দুটি অভিযানে বিস্ফোরক উদ্ধারের ঘটনা সীমান্তবর্তী এলাকায় অবৈধ বিস্ফোরক প্রবেশ ও সরবরাহের সম্ভাব্য পথ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। বিশেষ করে চা বাগান ও পিকনিক স্পটের মতো জনসমাগমপূর্ণ ও পর্যটনসংশ্লিষ্ট এলাকায় এসব বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাওয়ায় জননিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তবে উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস, গন্তব্য কিংবা কী উদ্দেশ্যে এগুলো আনা হয়েছিল, তাস্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিজিবি ও এসআরবির সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব বিস্ফোরক ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ১৯টি প্লাস্টিক বি/স্ফো/রক ও নে/শাজাতীয় সিরাপ উ/দ্ধার
গোয়াইনঘাটে চাচাতো ভাইকে ছু/রিকাঘা/তে খু/ন, যুবক আ/টক
বৈরী আবহাওয়ায় থমকে গেছে আমন ধান কাটা-মাড়াই
গোয়াইনঘাটে অ/বৈধ বালু উত্তোলনবি/রোধী অ/ভিযান, ১৭টি লিস্টার মেশিন ধ্বং/স
নৈ/রাজ্য সৃষ্টির অ/পচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে: মন্ত্রী আরিফুল হক
পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’-হু/মকিদাতা ছাত্রলীগ নেতা ফের গ্রে/প্তার
জগন্নাথপুরে স/ন্ত্রাসবি/রোধী আইনের মা/মলায় ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
অনুমোদনহীন NICU, সিলেটে ফ্রিডম হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অ/গ্নিসংযো/গের ঘটনায় দুই যুবক গ্রে/প্তার
অগ্রহায়ণের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার শ/ঙ্কায় লাখো কৃষক পরিবার