জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০৫:২৪:৩০ অপরাহ্ন

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

সংগৃহীত


জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট নগরীর কাজিটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক্সিকিউটিভ কমিটির পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মো: আব্দুল ওদুদ, শিক্ষা সচিব এম. রুহুল আমিন, সদস্য মো: আব্দুল মান্নান, মো: আমির উদ্দিন পাভেল, মো: ফরহাদ আহমদ এবং প্রধান উপদেষ্টা মো. খসরুজ্জামান, উপদেষ্টা সৈয়দ কুতুব আলম ও উপদেষ্টা জুয়েলী খানম এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, জাহানারা হক ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে মানবতার কল্যাণ ও দুর্যোগময় মুহূর্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ‘জাহানারা হক মেধাবৃত্তি-২০২৬’ ফাউন্ডেশনের নিজস্ব একটি প্রজেক্ট হিসেবে বাস্তবায়িত হচ্ছে। প্রথম ধাপে ৫ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এই বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিরও বৃত্তি পরীক্ষা চালু করা হবে। শিক্ষা বিস্তারে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আগামীতে নতুন নতুন প্রজেক্ট নিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনের জন্য সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়েছে। পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ‘জাহানারা হক মেধাবৃত্তি এক্সিকিউটিভ কমিটি’ দিন-রাত কাজ করে যাচ্ছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: