সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

কক্সবাজার-৪ আসনের সাবেক এমপি বদির ভাই, ছেলে ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৬ ০৮:৪২:২২ অপরাহ্ন

সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রে/প্তার

ছবি:সংগৃহীত


সিলেটের বালাগঞ্জ, বিশ্বনাথ ও মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সিলেট নগরের একটি হোটেল থেকে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই, ছেলে ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা শ্রমিক লীগের নেতা মুফতি মাহমুদ জায়গীরদারকে (৫১) গ্রেপ্তার করে বালাগঞ্জ থানা পুলিশ। তিনি রাজাপুর গ্রামের মৃত জিল্লুর রহমান জায়গীরদারের ছেলে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রাতে বিশ্বনাথ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরইগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল তাহিদকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ২১ আগস্ট বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার (২৫ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে থানার বংশীধর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মালেক (৪০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার হারিছ আলী ও সামছুন নেছার ছেলে।

এসএমপির মিডিয়া সেল জানায়, শাহপরাণ থানার ২১ নভেম্বর দায়ের করা একটি মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় তিনি সন্দিগ্ধ আসামি। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে নগরের জিন্দাবাজার এলাকার জল্লারপাড়ে অবস্থিত হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালায় সিলেট মহানগর পুলিশের একটি যৌথ দল। এ সময় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই আব্দুস শুক্কুর (৪২), আমিনুর রহমান আমিন (৪৫), তাঁর ছেলে শাওন আরমান (২৮) এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর হোসেন আহমদকে (৪৪) আটক করা হয়।

এসএমপির মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: