কোম্পানীগঞ্জে ১৬৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪১ PM

কোম্পানীগঞ্জে ১৬৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ১২:০১:১০ PM

কোম্পানীগঞ্জে ১৬৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক

কোম্পানীগঞ্জে ১৬৮ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক


সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে ভারতীয় ১৬৮ বোতল মদ একটি পিকআপ গাড়ী আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ জুন) রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আল আমীন, এসআই মোঃ শাহ আলম ভূইয়া সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান করে পিকআপ গাড়ী দিয়ে মাদকদ্রব্য বহন করার গোপন সংবাদ পেয়ে গাড়ীটিকে ধাওয়া করে কোম্পানীগঞ্জ থানাধীন লাছুখাল পশ্চিমপাড়ার কাঁচা রাস্তার উপর থেকে বিভিন্ন ব্যান্ডের ১৬৮ বোতল মদ জব্দ করে।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১/২ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় মাদক সহ গাড়ী আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোম্পানীগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের প্রসার রোধ ও মাদক পরিবহন ও ব্যবসার কাজে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছি তা অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে