গোয়াইনঘাটে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩২ PM

গোয়াইনঘাটে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসিত

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ১২:২২:৫৬ PM

গোয়াইনঘাটে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসিত

বাঁশের সাঁকো


গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বাঁশের সাঁকো তৈরি করে প্রশংসায় ভাসছে ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ সোনার বাংলা স্কাউট শিক্ষার্থী দল ও সাধারণ শিক্ষার্থীরা।

সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের দিক নির্দেশনায় সোনার বাংলা স্কাউট শিক্ষার্থী দল ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে মাত্র কয়েক ঘন্টার পরিশ্রমে বাঁশের সাকো তৈরি করে অত্র এলাকার সাধারণ মানুষের মুখে মুখে তাদের জয়গান।

সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কের জাঙ্গাইল হতে ফুলতৈলছগাম যাওয়ার রাস্তার প্রবেশদ্বারে দীর্ঘদিন থেকে ভাঙ্গনের ফলে প্রতিবছর বর্ষায় কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তির অন্ত থাকে না।এই বছর বর্ষার শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে।শিক্ষার্থীদের সাময়িক এই অসুবিধা দূরীকরণে এগিয়ে আসে সামাজিক সংগঠন ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ সোনার বাংলা স্কাউট শিক্ষার্থী দল ও সাধারণ শিক্ষার্থী। গত শুক্রবার মাত্র কয়েক ঘণ্টার পরিশ্রমে তাদের সমন্বয়ে দৃশ্যমান হয় বাঁশের এই সাঁকোটি।তারপর থেকে স্বাচ্ছ্যন্দে যাতায়াত করতে পারছে কোমলমতি স্কুল শিক্ষার্থী ও গ্রামের হাজার মানুষ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী