কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৩:০৪:০৮ পূর্বাহ্ন

কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি

কমলগঞ্জের ধলাই নদী


উজান থেকে নেমে আসা ভারতীয় ঢলের পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জে আকস্মিকভাবে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টি হলেও শুক্রবার ধলাই নদীর অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পায়।পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ধলাই প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।ধলাই নদীর পানি প্রবাহের দিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানা যায়।

শুক্রবার শেষ রাতে উপজেলার কমলগঞ্জে মাঝারি বৃষ্টি পাত হয়। উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ভোর রাত থেকে উপজেলার কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়। শনিবার সকাল ১০ টায় কমলগঞ্জ থানা সংলগ্ম পুরাতন ধলাই সেতু এলাকা ঘুরে দেখা যায়, নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে শুরু করে এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধলাই নদীর ৫৭ কি.মি. এলাকার প্রতিরক্ষা বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ আছে। এভাবে পানি বাড়তে থাকলে ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধের যে কোন একটি স্থানে ভেঙ্গে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পর্যবেক্ষক সাকিব হোসেন বলেন, ‘উজানে ভারতীয় পাহাড়ি এলাকায় বেশী বৃষ্টি হওয়ায় শুক্রবার রাত থেকে কমলগঞ্জে ধলাই নদীর পানি বৃদ্ধি পায়, তবে এখন বিপদ সীমা অতিক্রম করেনি।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‌‘শুক্রবার ভোর থেকে ধলাই নদীর আকস্মিক পানি বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ধলাই প্রতিরক্ষা ঝুঁকিপূর্ণ বাঁধে মেরামত কাজ করা হয়েছে। আপাতত বাঁধ ভাঙ্গার কোন সম্ভাবনা নেই। উপজেলা প্রশাসন ধলাই নদীর পানি প্রবাহের দিকে নজরদারি করছে বলেও তিনি জানান।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক