জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন করলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৪৩ AM

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন করলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০২:৩০:৩৭ AM

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন করলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন করলে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী


সিলেট সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (১৮ জুন) সকলে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। 

সকালে নগরের বিনোদীনি নগর মাতৃসদনে সিলেট সিটি কর্পোরেশনের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সিসিক মেয়র। নির্ধারিত বয়স সীমার সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসতে অভিবাবকদের আহবান জানান তিনি।

সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশনের ৪২ ওয়ার্ডে ৩৪৮টি টিকা কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একই সাথে মায়েদের স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। 

কর্মসূচীর আওতায় নিয়মিত, স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত টিকা কেন্দ্রে ৭৮ হাজার ১২৯ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছে সিসিক। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮৮৬৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৯২৬৪ জন শিশুকে এর আওতায় আনা হবে। 

সিসিকের ৪২ ওয়ার্ডে ১টি ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র, ৩২ ইপিআই নিয়মিত কেন্দ্র, ২০৮টি ইপিআই অস্থায়ী টিকাদান, ৮২টি ভিটামিন এ এর অস্থায়ী কেন্দ্র এবং অতিরিক্ত ২৫টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সিসিকের এই কর্মসূচী বাস্তবায়নে ৮৪ জন সুপারভাইজার, ৬৯৬ জন স্বেচ্ছাসেবি ও সিসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করেন। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী