কমলগঞ্জে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব মণিপুরী মুসলিম পরিবার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ AM

কমলগঞ্জে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব মণিপুরী মুসলিম পরিবার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১১/২০২৩ ০৬:৩৬:৫০ AM

কমলগঞ্জে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব মণিপুরী মুসলিম পরিবার

কমলগঞ্জে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব মণিপুরী মুসলিম পরিবার। ছবি: জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক মণিপুরী  মুসলিম (পাঙাল) পরিবারের বসতঘর।

গত শুক্রবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মুজিবুর রহমানের টিনশেড ঘরে আগুন লেগে পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল তাঁতে শাড়ি বোনার মেশিন, কাপড় চোপড়, নগদ টাকা, আসবাবপত্রসহ নিত্য ব্যবহার্য সব পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সাথে আগুন নেভাতে সাহায্য করে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় ইউপি সদস্য আজিম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকান্ডের শিকার দরিদ্র এ পরিবারটি সর্বস্ব হারিয়ে এখন নি:স্ব হয়ে গেছে।

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন তাৎক্ষণিক ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন জানান, আদমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জেনেছি।দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে। 

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব