ছবি : নিজস্ব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মৌলভীবাজার-৪ কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের মনোনয়ন সংগ্রহ করলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
রবিবার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন প্রবীন এই রাজনীতিবিদ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
কমলগঞ্জ-শ্রীমঙ্গল উপজেলার মানুষের প্রত্যাশা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমানকে নৌকার মনোনয়ন দিবে দলীয় নীতি নির্ধারকরা। এমনটাই বলছেন এই অঞ্চলের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
মনোনয়ন সংগ্রহ করে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের সকল জনগণের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি (রবিবার)।
এম সি




