সাদরুল আহমেদ খান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে ‘জনতার ইশতেহার’ ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান।
রবিবার (১৯ নভেম্বর) রাতে তিনি ১৭টি কর্মসূচি উল্লেখ করে তিনি নির্বচনী এ ইশতেহার ঘোষণা করেন।
সাদরুলের ঘোষিত ইশতেহারের মধ্যে রয়েছে- দারিদ্র্য দূরীকরণ ও ক্ষুদামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইউনিয়ন ভিত্তিক টাস্কফোর্স গঠন করে অসহায় মানুষদের তালিকা প্রস্তুত ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে প্রতিটি মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ে আনা।
সুস্বাস্থ্যের জন্য চিকিৎসার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা, হাসপাতালে নিয়ম শৃঙ্খলা ফেরানোসহ জবাবদিহিতা নিশ্চিত করা।
উন্নতমানের শিক্ষার জন্য বিদ্যালয় ল্যব, ডিজিটাল অবকাঠামো স্থাপন, পাঠদানের অনুমোদন, এমপিও ভুক্তকরণ ইত্যাদি ত্বরান্বিত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে যোগ্য ও উৎসাহী লোকদের মনোনয়ন দেয়া-কমিটির জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বেসরকারি উদ্যোগে যারা শিক্ষাপ্রতিষ্ঠান করছেন তাদেরকে প্রণোদনা দেওয়া হবে।
ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক প্রথা মেনে নারী-পুরুষের সমতা আনা হবে। নারী বা যেকোনো জনগোষ্ঠীকে পিছিয়ে পড়ার প্রতিবন্ধকরা দূর করা হবে।
চা বাগান, রেলস্টেশন, বাসস্টেশন ও বাজারসমূহে বিশুদ্ধ পানীয় এবং মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হবে। গভীর নলকূপ স্থাপনে স্বচ্ছতা নিশ্চিত করা, এক্ষেত্রে ব্যক্তি নয় সমষ্টিগত কল্যাণকে প্রাধান্য দেওয়া হবে। হাকালুকি হাওরে কৃষিবান্ধব সৌর বিদ্যুৎ প্লান্ট তৈরির পদক্ষেপ নেওয়া হবে।
প্রবাসী আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে কারিগরি শিক্ষায় জনশক্তি রূপান্তর যেমন: কেয়ার গিভার, ড্রাইভিং, হাউস কিপিং, আইটি ইত্যাদি পেশায় জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্স আহরণের ব্যবস্থা নেওয়া হবে। অনেকে বিদেশে দুর্ঘটনায় পড়েন তাদের ক্ষতিপূরণ দাবি ও আদায়ের ব্যবস্থা করা হবে। এনআইডি, পাসপোর্ট, ভিসা পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি দূর করা হবে। প্রবাসী আয় দেশে আনা সহজ করতে পদক্ষেপ নেওয়াসহ বিমানবন্দরে হয়রানি বন্ধ করা হবে।
ভূকশিমইল, ভাটেরা, বরমচাল, ব্রাক্ষণ বাজার, কুলাউড়া ও জয়চণ্ডী ইউনিয়নের নিম্নাঞ্চলে মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প। ভূকশিমইল, টিলাগাঁও, কর্মধা, পৃথিমপাশা ইউনিয়ন, মনুটিলা চর, হাজীপুর, গগনটিলা, মেরিনা ইত্যাদি এলাকায় পর্যটন শিল্পকে বিস্তার করা হবে। শরীফপুর ইউনিয়নের আমদানি রপ্তানিশিল্প উন্নয়নের উদ্যোক্তা সৃষ্টির প্রয়াস চালানো হবে। আর প্রচলিত চা, বনজ, রাবার শিল্পকে উৎসাহিত করা হবে। চাতলাপুর স্থল বন্দরে দেশীয় ও ফরেন ডাইরেক্ট ইনভেস্টম্যান আকর্ষণে ব্যবস্থা নেওয়া হবে। ট্রেড এক্সপো আয়োজন করা হবে। জাত, ধর্ম, গোষ্ঠী নির্বিশেষে সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।
সামাজিক ঐক্য, ন্যায় বিচার ও ভ্রাতৃত্ব গঠনে ক্লাব সমিতি ও সংঘের মাধ্যমে একটি গতিশীল এবং টেকসই উন্নয়নের ব্যবস্থা করা হবে।
বিভিন্ন ইউনিয়নের উৎপাদিত শস্য সহজে পরিবহন ও বাজারজাত করার ব্যবস্থা করা হবে। কৃষকের সার কীটনাশক প্রাপ্তি সহজলভ্য করা হবে। আধুনিক কৃষি পণ্যের আমদানি বাজারজাত ও ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। উপজেলায় লজিস্টিক করিডোর সাপ্লাই চেইন করা হবে।
পরিবেশবান্ধব অভ্যাস গঠনের জন পদক্ষেপ থাকবে। হাকালুকিকে দূষণ মুক্ত রাখতে হবে। ভূকশিমইল ও ভাটেরা ইউনিয়নে সাব মারসিবল রাস্তার পরিবর্তে উড়াল সেতু স্থাপন করে জলাবদ্ধতা পরিহার করা হবে। কুলাউড়া, রবির বাজার ও ব্রাহ্মণ বাজারে যানজট নিরসনে উড়াল সড়ক/বাইপাস সড়ক নির্মাণ হবে। বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে চিহ্নিত অবকাঠামোগত উন্নয়ন হবে। রাস্তা উচুকরণ, আরসিসি ঢালাই, ব্রীজ ও রাস্তায় মাটি ভরাট, রাস্তার গাইড ওয়াল, ইটসলিং, পাকা রাস্তা, স্পর্শকাতর স্থাপনার নিরাপত্তা দেয়াল ইত্যাদি। মনু নদীর ভাঙন রোধ ও ফানাই নদী খননের ব্যবস্থা করা হবে।
ভাটেরা, বরমচাল, ভূকশিমইল, কাদিপুর ও জয়চণ্ডী ইউনিয়নের জেলেদের নিয়ে একটি মনিটরিং টিম করা হবে। প্রকৃত জেলেরা যাতে জলমহাল ইজারা পায়, নির্ভয়ে মাছ ধরতে পারে এবং শুষ্ক ও প্রজননকালীন সময়ে ভাতা ও উপকরণ পায় সে ব্যবস্থা করা হবে। small butsmart, Alternative income generating এর ব্যবস্থা করব। বৃক্ষরোপণ কার্যক্রম চলবে, Green power, Green Energy, Green Transportation এর উদ্যোগ থাকবে।
সামাজিক বিচার শালিসের জন্য মুরব্বিদের নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বিবাদ মিমাংসার উদ্যোগ নেওয়া হবে। জটিল সমস্যা বা ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী হস্তাক্ষেপ করবে।
ব্যাক্তি, সমাজ তথা দেশের উন্নয়নে আলোচনার বিকল্প নেই। সমিতি, ক্লাব, সংগঠন তৈরি ও শক্তিশালী করে সমস্যা সমাধান করা হবে। নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে উঠবো। প্রশাসন সাপোর্ট দিবে, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
কুলাউড়া উপজেলাকে ভৌগলিক অবস্থানভেধে ৪টি অঞ্চল করা হবে। প্রতিটি অঞ্চলে এমপির অফিস থাকবে। প্রতি ৪ মাস পরপর ‘জনতার দরবার’ অনুষ্ঠিত হবে। জনগণ সরাসরি এমপিকে প্রশ্ন করতে পারবেন।
সাদরুল জানান, উপরোক্ত ১৭টি কর্মসূচি হাতে নিয়ে সংসদ সদস্য হিসেবে তার পথচলা শুরু হবে। ইতিমধ্যে তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছেন।
JA




