মৌলভীবাজার-১ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন যারা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

মৌলভীবাজার-১ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন যারা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০৩:২৩:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজার-১ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন যারা

মৌলভীবাজার-১ আসনে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন যারা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৫ মৌলভীবাজার -১ (বড়লেখা-জুড়ী) আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দিতা করার দলীয় মনোনয়নপত্র ক্রয় করলেন ৩ জন প্রার্থী।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ছাড়াও দলের আরও দুই নেতা মনোনয়ন ক্রয় করেন বলে জানিয়েছেন ফরম বিতরণের থাকা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য সোহেল রানা।

তিনি জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মনোনয়নপত্র ক্রয় করেছেন।

শনিবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি মনোনয়নপত্র ক্রয় করার মাধ্যমে দলের মনোনয়ন বিক্রি শুরু হলে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী, বর্তমান সংসদ সদস্য শাহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর মনোনয়ন ক্রয় করেন। রবিবার কেন্দ্রীয়  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন মনোনয়নপত্র ক্রয় করেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক