কমলগঞ্জ ইয়াবাসহ আটক ১
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

কমলগঞ্জ ইয়াবাসহ আটক ১

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০২:৫০:০৮ পূর্বাহ্ন

কমলগঞ্জ ইয়াবাসহ আটক ১


মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের বড়চেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে রোববার (১৯ নভেম্বর) রাত ১১ টায় ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ  সালেক মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।

আটক সালেক মিয়া শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামের মৃত হেকিম উল্লার ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী সালেক মিয়াকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে পলিথিন মোড়ানো ২০ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে তার বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালেক মিয়াকে আটক করা হয়।এ ঘটনায় রাতে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। সোমবার সকালে কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক