সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪০ PM

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০৬:১৫:৫৩ AM

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

মানববন্ধন


বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন(বিএমইউজে) বিশ্বনাথ উপজেলা শাখা, ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৮ জুন বিকেল ৩ ঘটিকায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরের বাসীয়া ব্রিজে উপরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে দপ্তর সম্পাদক কবি এস,পি সেবুর পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সহ-সভাপতি  সাংবাদিক একে,এম,তুহেম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ক্ষমতায় থাকা সত্বেও স্বাধীন সাংবাদিকতায় প্রতি পদে পদে বাধা দেওয়া হচ্ছে। সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন, মিথ্যে মামলা, হামলা ও খুনের ঘটনা ঘটে চলছে। এর ধারাবাহিকতায় বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম কে হত্যা করা হয়েছে।  হত্যাকারীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি  প্রদানের দাবী জানিয়েছেন বক্তৃতারা।

এসময় উপস্থিত ছিলেন ,বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে কোষাধ্যক্ষ আতাউর রহমান রাসেল, উপজেলা প্রেসক্লাবে নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব। আলোকিত সিলেট বিশ্বনাথ প্রতিনিধি, সদস্য সালেহ উদ্দিন, সদস্য আব্দুল কাইয়ুম।মোহাম্মদ জয়নাল উদ্দিন, জাব্বার তাজুল,শফিক,ময়না,জলিল প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে