নৌকা জয়ী হলে ইশতেহার বাস্তবায়ন হবে : আনোয়ারুজ্জামন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩২ PM

নৌকা জয়ী হলে ইশতেহার বাস্তবায়ন হবে : আনোয়ারুজ্জামন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৩ ০৮:৫২:০৮ AM

নৌকা জয়ী হলে ইশতেহার বাস্তবায়ন হবে : আনোয়ারুজ্জামন

সিলেট মহানগরীর শিবগঞ্জের ফরহাদ খাঁর পুল সংলগ্ন এলাকায় গণসংযোগকালে আনোয়ারুজ্জামন


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তিনি যেমন পরিকল্পিতভাবে বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তেমনি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটকেও এগিয়ে নিতে চান। একটি পরিচ্ছন্ন শান্তির নগরী হিসাবে সিলেটকে প্রতিষ্ঠিত করতে যা যা প্রয়োজন নৌকা নির্বাচিত হলে তার সবকিছুই করা হবে।

আমার ঘোষিত ইশতেহারের প্রতিটি বিষয় বাস্তবায়নের মাধ্যমে সিলেটবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটানো হবে।

তিনি রবিবার ( ১৮জুন) সিলেট মহানগরীর শিবগঞ্জের ফরহাদ খাঁর পুল সংলগ্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আপনাদের সেবা করতে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে এখানে পাঠিয়েছেন। ইনশাল্লাহ নৌকায় ভোট দিলে আপনাদের কাংখিত উন্নয়ন হবে। কারণ, জনসেবার মানসিকতা নিয়েই আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত হয়েছি।

এসময় তার সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আব্দুর রহিম সিআইপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, ডা. আরমান আহমদ শিপলু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, শফিকুল ইসলাম আলকাছসহ নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী