কাউন্সিলর প্রার্থী উমামার ১৫ দফা ইশতেহার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৩৯ PM

কাউন্সিলর প্রার্থী উমামার ১৫ দফা ইশতেহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ১২:৩৫:০৩ PM

 কাউন্সিলর প্রার্থী উমামার ১৫ দফা ইশতেহার

৪ নং ওয়ার্ডে লাটিম মার্কা নিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ মাওলানা মুফতি আহমদুল হক উমামা


ন্যায়, ইনসাফ, সুশাসন, সম্প্রীতিবান্ধব, স্মার্ট ও একটি সমৃদ্ধ ওয়ার্ড গড়তে অগ্রসর পরিকল্পনার কথা জানিয়ে সিলেট  সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডে লাটিম মার্কা নিয়ে কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ মাওলানা মুফতি আহমদুল হক উমামা ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
গতকাল রোববার  নগরীর আম্বরখানাস্থ মজুমদারী পুলিশফাঁড়ি সংলগ্ন তাঁর নির্বাচনী কার্যালয়ে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে কাউন্সিলর প্রার্থী মুফতি আহমদুল হক উমামা বলেন, আগামী ২১ জুন আমাকে লাটিম  মার্কা ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাআল্লাহ ওয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, মা ও শিশুর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, রাস্তা-সড়কবাতি নিশ্চিত করা, মশা নিধন, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র স্থাপন,  ফুটপাতের সৌন্দর্য বর্ধন, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা, নারীর নিরাপত্তা নিশ্চিত, সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধ, অসহায়দেরকে ফ্রি চিকিৎসাসেবা ও এম্বুলেন্স সার্ভিস দেয়া, আলোচনার মাধ্যমে অনাকাক্সিক্ষত বিরোধ নিষ্পত্তি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহায়তা ও সম্প্রীতি বজায় রাখা, পানির সুব্যবস্থা, দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা, গলিপথে আলো, ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন, ওয়ার্ডে সুষম উন্নয়ন কার্যক্রম পরিচালনা, দুর্যোগে মোকাবলোয় সার্বক্ষণিক পাশে থাকাসহ আরো অনেক বিষয় বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এ কাজগুলো কোনো উচ্চ বিলাস নয়, জরুরি প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব। সবচেয়ে বড় কথা হলো ন্যায়, ইনসাফ, সুশাসন, সম্প্রীতিবান্ধব, স্মার্ট ও একটি সমৃদ্ধ ওয়ার্ড গড়তে আমি সদা সচেষ্ট থাকব।
পরিশেষে আপনারা লাটিম মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি সুখে দুঃখে পাশে থেকে উপরোক্ত কাজগুলি বাস্তবায়ন করব, এবং নাগরিক অধিকার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আমিন। আমি প্রিন্ট, ইেিলট্রনিক্স ও অনলাইন মিডিয়াসহ সকলের দোআ, সমর্তন ও সহযোগিতা কামনা করছি।
ইশতেহার ঘোষণকালে উপস্থিত ছিলেন- এলাকার বিশিষ্ট মুরব্বী আলহাজ¦ জালাল উদ্দিন, মাওলানা এনামুল হক, আব্দুস শহিদ, আব্দুল ওয়াহিদ, মিছবাহুজ্জামান, মকসুদ আহমদ, আব্দুল হালিম, হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা রেজাউল কারীম, মাওলানা উবায়দুল্লাহ, শাহিদ হাতিমী প্রমুখ।


জৈন্তা বার্তা ডেস্ক



শীর্ষ সংবাদ:

সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক