কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৬ AM

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/১১/২০২৩ ০৮:০০:৩৫ AM

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক

কমলগঞ্জে তথ্য আপার উঠান বৈঠক।


ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে ৯০তম ) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তথ্যকেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২ টায় জাতীয় মহিলা সংস্থা ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন নারীদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) আয়োজনে উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের শুকুরুল্লাহ গ্রামে ৯০তম এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক নারীরা উপস্থিত ছিলেন।

তথ্যসেবা সহকারী আমিনা ইসলাম মৌ (তথ্য আপা)-এর সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন, মাধবপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী, ইউপি সদস্য রাম কৃষ্ণ চ্যাটার্জী, মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম প্রমুখ।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) তথ্যসেবা কর্মকর্তা স্বর্ণালী সিনহা।

এসময় উপস্থিত ছিলেন তথ্যসেবা সহকারী নিশা রানী দেব ও বিশাল কানু। উঠান বৈঠকে নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, নারীর ক্ষমতায়ন, সরকারি দপ্তরের বিভিন্ন সেবা সমুহ ও তথ্যকেন্দ্রের বিভিন্ন সেবা নিয়ে আলোচনা করা হয়।

উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘কমলগঞ্জ তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা।

বক্তারা আরও জানান, প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তথ্য আপার অধীনে মূলত ছয়টি ক্ষেত্রে সেবা দেয়া হয়—শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।

JA



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব