গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সীমান্তবর্তী সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন স্পট জাফলংয়ে ভারত থেকে নেমে আসা পাগলা কুকুরের কামড়ে তিন পর্যটক আহত হয়েছেন।
সোমবার ১৯ জুন দুপুর দেড়টায় জাফলং বিজেপি ক্যাম্পের গেটের সামনে পর্যটকদের যাতায়াতের রাস্তায় পাগলা কুকুর তিন পর্যটককে আক্রমণ করে একসঙ্গে কামড় দিয়ে রক্তাক্ত করে। তাৎক্ষণিকভাবে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশে অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ পুলিশ সদস্য আলমগীর হোসেনকে নিয়ে আহত পর্যটকদের উদ্ধার করে তাদের দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ও একজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া।
জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন,ভারত থেকে নেমে আসা পাগলা কুকুরের আক্রমণে তিন পর্যটকের দুইজন মারাত্মক আহত হলে তাদেরকে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয় এবং একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। তিনি পাগলা কুকুর থেকে সবাইকে সচেতন, নিরাপদ ও সতর্ক থাকার আহ্বান করেন।
এদিকে স্হানীয় সাংবাদিক করিম মাহমুদ লিমন জানান,কুকুর আতংকে জাফলং গুচ্ছগ্রাম, বাবুলের জুম, বিজিবি ক্যাম্প ও রসুলপুর এলাকার মানুষ। এপর্যন্ত ৭ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে বলে তিনি জানান। নিজে সতর্ক থাকুন-বাচ্চাদের নিরাপদে রাখুন।
জৈন্তা বার্তা/ শাহিদ হাতিমী




