মৌলভীবাজারে শিক্ষার্থীকে পেঠানোর অভিযোগ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৩ AM

মৌলভীবাজারে শিক্ষার্থীকে পেঠানোর অভিযোগ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৩ ০৮:৫৬:০৪ AM

মৌলভীবাজারে শিক্ষার্থীকে পেঠানোর অভিযোগ

ছবি: নিজস্ব


মৌলভীবাজার পৌর শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আকাশ দাসকে চেয়ার দিয়ে পেঠানোর অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের আব্দুস সাত্তার নামের এক শিক্ষকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এবিষয়ে শিক্ষার্থী আকাশ দাস এর পিতা নিপেন্দ্র দাস মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আকাশ দাস, তার সহপাঠি ও অভিযোগ সূত্রে জানা যায়, আকাশ নবম শ্রেণীর কৃষি শিক্ষা পরীক্ষা শেষে বিদ্যালয়ের বাথরুমে যায়। এসময় বাথরুমের সামনে কয়েকজন শিক্ষার্থী দুষ্টামী করছিল। আকাশ বাথরুম হতে বের হয়ে সহপাঠিদের কাছে আসে। তখন বিদ্যালয়ের কলেজ শাখার ইংরেজি প্রভাষক আব্দুস ছাত্তার প্লাস্টিকের চেয়ার দিয়ে আকাশকে বাড়ি মারেন। আকাশ দাস বাম হাত দিয়ে বাড়ি প্রতিহত করতে চাইলে কনুইয়ে আঘাত পায়। পরবর্তীতে তার সহপাঠিরা তাকে শহরের লাইফ লাইন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্সরে করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এবিষয়ে আকাশের সহপাঠিরা বলেন, কোনো কারণ ছাড়াই সাত্তার স্যার মারধর করেছেন।

আহত আকাশের পিতা নিপেন্দ্র দাস বলেন, আমার ছেলে অন্যায় করলে শিক্ষক শাসন করবেন এটা স্বাভাবিক। কিন্তু সাত্তার স্যার কোনো কারণ ছাড়া আমার ছেলেকে মারধর করেছেন। তার কুনই পেটে গেছে। তদন্তপূর্বক সুষ্ট বিচার চাই।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সাত্তার বলেন, পাঠদান চলাকালীন সময়ে বাহিরে শিক্ষার্থীরা উচ্চস্বরে কথা বলছিল। কয়েক বার সরে যাওয়ার কথা বললেও তারা সরে যায়নি। এক পর্যায়ে ধমক দিলে হয়তোবা আকাশ দাস কোথাও আঘাত পেয়েছে। তবে আমি তাকে মারধর করিনি।

পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজর সহকারী শিক্ষক লক্ষী কান্ত দেব বলেন, আকাশকে শিক্ষক মারেননি। সে বাথরুমে পড়ে আঘাত পেয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে গিয়ে তাকে দেখেছি। কি ঘটেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে ব্যবস্থা নেবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব