চাঁদ দেখা গেছে, ২৯ জুন কুরবানীর ঈদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৩ AM

চাঁদ দেখা গেছে, ২৯ জুন কুরবানীর ঈদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ০৮:৫৬:০২ AM

চাঁদ দেখা গেছে, ২৯ জুন কুরবানীর ঈদ

চাঁদ দেখা গেছে, ২৯ জুন কুরবানীর ঈদ

দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে চাঁদ দেখার খবর জানান ফাউন্ডেশনের পাবনার উপ-পরিচালক। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদটি আনুষ্ঠানিকভাবে জানাবে।

সোমবার চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (২০ জুন) থেকে দেশে জিলহজ মাস শুরু হবে। আর পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে ২৯ জুন।

ঈদ উদযাপনে সরকার ২৭ জুন বাড়তি ছুটি ঘোষণা করেছে। ফলে এবার ঈদের ছুটি হবে ২৭ জুন থেকে ঈদের পরদিন ৩০ জুন পর্যন্ত, চারদিন।

তবে ৩০ জুনের পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সরকারি চাকরিজীবীরা পাঁচ দিন ছুটি পাবেন।

সৌদি আরবে সোমবার থেকেই শুরু হয়েছে জিলহজ মাস। এই হিসাবে আগামী ২৭ জুন হজ (আরাফাহ দিবস) অনুষ্ঠিত হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপন হবে ২৮ জুন।দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে চাঁদ দেখার খবর জানান ফাউন্ডেশনের পাবনার উপ-পরিচালক। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি সংবাদটি আনুষ্ঠানিকভাবে জানাবে।

সোমবার চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার (২০ জুন) থেকে দেশে জিলহজ মাস শুরু হবে। আর পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে ২৯ জুন।

ঈদ উদযাপনে সরকার ২৭ জুন বাড়তি ছুটি ঘোষণা করেছে। ফলে এবার ঈদের ছুটি হবে ২৭ জুন থেকে ঈদের পরদিন ৩০ জুন পর্যন্ত, চারদিন।

তবে ৩০ জুনের পরদিন শনিবার (১ জুলাই) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সরকারি চাকরিজীবীরা পাঁচ দিন ছুটি পাবেন। সৌদি আরবে সোমবার থেকেই শুরু হয়েছে জিলহজ মাস। এই হিসাবে আগামী ২৭ জুন হজ (আরাফাহ দিবস) অনুষ্ঠিত হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপন হবে ২৮ জুন।

জৈন্তা বার্তা/ শাহিদ হাতিমী

শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী