সুষ্ঠু নির্বাচন হলে ৪নং ওয়ার্ডে লাটিমের বিজয় কেউ ঠেকাতে পারবে না
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৩৩ PM

শেষ প্রচারণায় কাউন্সিলর পদপ্রার্থী আহমদুল হক উমামা

সুষ্ঠু নির্বাচন হলে ৪নং ওয়ার্ডে লাটিমের বিজয় কেউ ঠেকাতে পারবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৩ ০৯:৪৮:১০ AM

সুষ্ঠু নির্বাচন হলে ৪নং ওয়ার্ডে লাটিমের বিজয় কেউ ঠেকাতে পারবে না

শেষ প্রচারণায় কাউন্সিলর পদপ্রার্থী আহমদুল হক উমামা :


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ মাওলানা মুফতী আহমাদুল হক উমামা বলেন, লাটিম কোনো দলীয় প্রতীক নয়। আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হয়ে মনোনয়ন জমা করিনি। আপনারা খোঁজ নিলে জানতে পারবেন আমি বর্তমানে রাজনৈতিক কোনো দলের নুন্যতম কোনো দায়িত্বেও নেই! আমার রাজনীতি জনসেবা। খেদমতে খালকের মধ্যে আমি তৃপ্তি পাই। আমার সেবামূলক কার্যক্রমে ৪নং ওয়ার্ডবাসী উৎসাহিত হয়ে আমাকে নির্বাচন করার পরামর্শ দেন। দিকনির্দেশনা দিয়ে এ পর্যন্ত আমার সাথে রয়েছেন এলাকাবাসী। আমি উড়ে আসা জুড়ে বসা কোনো নাগরিক নয়। ৪নং ওয়ার্ডের করিমগঞ্জী বাড়িতে আমার এবং আমার বাপ-চাচার সবার জন্ম। আমার বিশ্বাস অবাদ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে লাটিম মার্কার বিজয় কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ। 

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় নগরীর ৪নং ওয়ার্ড এলাকার আম্বরখানাস্থ মজুমদারী পুলিশফাঁড়ি সংলগ্ন তাঁর নির্বাচনী কার্যালয়ের সামনে দিনব্যাপী গণসংযোগ, সর্বশেষ প্রচারণা ও পথসভায় কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ মাওলানা মুফতী আহমাদুল হক উমামা উপরুক্ত কথাগুলো বলেন।

এসময় তিনি আরো বলেন, সিলেট  সিটি করপোরেশনের ০৪ নং ওয়ার্ডের উন্নয়ন ও কল্যাণে আমি ইতোমধ্যে ন্যায়, ইনসাফ, সুশাসন, সম্প্রীতিবান্ধব, স্মার্ট ও একটি সমৃদ্ধ ওয়ার্ড গড়তে অগ্রসর পরিকল্পনার কথা জানিয়ে লাটিম মাকায় ভোট চেয়ে ১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি।  আমার ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করবেন না। আমরা রাষ্ট্রের নিয়মনীতি মানি, শান্তি-শৃঙ্খলায় বিশ্বাসী। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতা না থাকলে এটাকে নির্বাচন বলে কী লাভ? সিলেট সিটি কর্পোরেশন এলাকার ৪নং ওয়ার্ডের মানুষ জ্ঞানীগুণি, শিক্ষিত, সুশীল, ভদ্র ও ধর্মপ্রাণ। এখানে দয়া করে কেউ ভোট ডাকাতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। নির্বাচনে হারজিত থাকবে। ইভিএমে ভোটারদেরকে হয়রানিতে না ফেলে সঠিক গননা হবে আমাদের প্রত্যাশা। নির্বিঘ্নে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দিতে পারে সেদিকে আমি সিলেটের প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

উমামা বলেন, আপনারা লাটিম মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি সুখে দুঃখে পাশে থাকবো এমন নয় বরং আমি পরাজিত হলেও আপনাদেরকে ভুলবো না। নাগরিক অধিকার বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আমি প্রিন্ট, ইেিলট্রনিক্স ও অনলাইন মিডিয়াসহ সকলের দোআ, ভোটারের ভোট-সমর্তন ও সহযোগিতা কামনা করছি।

জৈন্তা বার্তা/ এসটি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী