জুড়ী মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

জুড়ী মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৪:২২:২১ পূর্বাহ্ন

জুড়ী মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুড়ী মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।


মৌলভীবাজারে জুড়ী উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

সহকারি শিক্ষক আতিকুল ইসলামের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম সরকার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, জায়ফরনগর মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য সদস্য খোরশেদ আলম, তোতা মিয়া, আজিজুল ইসলাম, মামুন আহমেদ প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে জুড়ীতে শিক্ষার আলো ছড়াচ্ছে জুড়ী মডেল একাডেমী। ২০১২ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘ ১২ বছর যাবত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৪শ জন ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। 

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক