‘মনোনয়নপত্র কিনে’ মৌলভীবাজারে বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

‘মনোনয়নপত্র কিনে’ মৌলভীবাজারে বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৬:২৬:২০ পূর্বাহ্ন

‘মনোনয়নপত্র কিনে’ মৌলভীবাজারে বহিষ্কার স্বেচ্ছাসেবক দল নেতা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে তৃণমূল বিএনপির মনোনয়নপত্র কেনার অভিযোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী এ তথ্য জানান।

তিনি বলেন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে দলের নির্দেশনা অমান্য করায় এবং সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান জানান, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী উপজেলা) আসনে নির্বাচনে অংশ নিতে ঢাকায় তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনেছেন আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ব্যক্তিগত সমস্যার কারণে তিনি স্বেচ্ছাসেবক দল থেকে পদত্যাগ করেছেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক