শ্রীমঙ্গলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৩ ০৬:৩৬:৫৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের জেলা পরিষদ মিলনায়তন মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পুর্ণমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-৪, শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

পুর্ণমিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। 

পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা.হরিপদ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীপদ দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পূরবী মজুমদার, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক শ্যামলী মুখার্জী, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অশুতোষ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, ঢাকার গুলশান ও বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরন সরকার প্রমুখ। 

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

JA



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক