কুলাউড়ায় এইচএসসিতে পাশের হার ৭০ দশমিক ১৭ শতাংশ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

কুলাউড়ায় এইচএসসিতে পাশের হার ৭০ দশমিক ১৭ শতাংশ

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৫:৫৩:৩৬ পূর্বাহ্ন

কুলাউড়ায় এইচএসসিতে পাশের হার ৭০ দশমিক ১৭ শতাংশ

ছবি সংগৃহীত


কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ পাশের হারে উপজেলার মধ্যে সর্বোচ্চ  এবং কুলাউড়া সরকারি কলেজ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে।

উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১৫৮ জনের মধ্যে ২২১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ৮টি প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। এবার উপজেলায় পাশের হার ৭০.১৭ শতাংশ।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য অনুযায়ী কলেজওয়ারী ফলাফলে কুলাউড়া সরকারি কলেজ থেকে ৬১৫ জনের মধ্যে ৬ জন জিপিএ-৫ সহ ৪৮৫ জন, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৭০ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৩১০ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৬৭২ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ৪২৩ জন, এম এ গণি আদর্শ কলেজ থেকে ২০৩ জনের মধ্যে ৯৭ জন, ভাটেরা ডিগ্রি কলেজ থেকে ১৪৩ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১২৩ জন, ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭৭ জনের মধ্যে ৫ জন জিপিএ-৫ সহ ১৪৪ জন, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫১ জনের মধ্যে ৪ জন জিপিএ-৫ সহ ১২২ জন, ছকাপন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪ জনের মধ্যে ৬৯ জন, বরমচাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭৫ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১৩৮ জন, নয়াবাজার কেসি স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২২ জনের মধ্যে ১ জন জিপিএ-৫ সহ ১৪১ জন, রাউৎগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩১ জনের মধ্যে ১৭ জন, গজভাগ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২ জনের মধ্যে ১১ জন, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৩ জনের মধ্যে ৭২ জন এবং মনু মডেল কলেজ থেকে ১০০ জনের মধ্যে ৭৪ জন পাশ করেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক