জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৫৯.৬৫, আলিমে ৯৩.৭৮
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৫৯.৬৫, আলিমে ৯৩.৭৮

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ০৫:৫৬:২৩ পূর্বাহ্ন

জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৫৯.৬৫, আলিমে ৯৩.৭৮

প্রতীকি ছবি


সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন এবং আলিম পরীক্ষায় ৩ জন। উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩৪৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০৩ জন। উপজেলায় গড় পাসের হার ৫৯.৬৫ % । ফলাফলের শীর্ষে রয়েছে শাহ নিমাত্রা সাগরনাল- ফুলতলা ডিগ্রি কলেজ। এ কলেজের পাসের হার ৮১.৩১%।  

জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শাহ নিমাত্রা সাগরনাল- ফুলতলা ডিগ্রি কলেজ থেকে ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৮১.৩১%। 

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৬০.০২%। 

হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৫০.২৪%। 

শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পাস করেছে। পাসের হার ৩০.৭৬%। 

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় জুড়ী উপজেলায় হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসা থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৭ জন। পাসের হার ৯৭.৯১%।

নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৩ জন। পাসের হার ৯৪.৬৪%।

সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫১ জন। জিপিএ ৫.০০ পেয়েছে ৩ জন। পাসের হার ৮৯.৪৭%। 


জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক