মৌলভীবাজার-২ আসনে নৌকার নতুন মাঝি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজার-২ আসনে নৌকার নতুন মাঝি

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৩ ১০:৪০:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার-২ আসনে নৌকার নতুন মাঝি

ছবি : নিজস্ব


মৌলভীবাজার-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মৌলভীবাজার-২ আসনের প্রার্থী হিসেবে নাদেলের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর গত নির্বাচনেও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে গণফোরাম থেকে নির্বাচন করে জয়লাভ করেন। আওয়ামী লীগের রাজনীতি থেকে আড়ালে চলে যাওয়া এই ডাকসাইটের নেতা দীর্ঘদিন ধরে নৌকা পাবেন কি না তা নিয়ে আলোচনা চলছিল।

মৌলভীবাজার-২ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন তিনি। ‘নৌকার সুলতান’ খ্যাত এই নেতা ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশ নেন। বিএনপি জোটের শরিক গণফোরামের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি সাবেক এমপি এমএম শাহীনকে পরাজিত করেন। সুলতান মনসুর এর আগে ১৯৯৬ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন। তবে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলে নির্বাচনে অংশ নেননি তিনি।

১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ২১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৭০৩ জন।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক